ট্রেড লাইসেন্স নং: TRAD/DNCC/047804/2024
মার্চেন্ট পার্টনার: SSLCommerz® Verified
তারিখ: ১৮ আগস্ট, ২০২৬
ডিজিটাল সেবা ও রিফান্ড সংক্রান্ত বিশেষ নীতিমালা ও সময়সীমা:
৭-১০ কার্যদিবসযেহেতু এটি একটি ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম এবং কোর্স কেনার সাথে সাথেই ডিজিটাল ক্লাসরুম, লেকচার ম্যাটেরিয়ালস ও কনটেন্টের সম্পূর্ণ অ্যাক্সেস উন্মুক্ত হয়ে যায়, তাই রিফান্ডের ক্ষেত্রে কঠোর যাচাইকরণ নীতি প্রযোজ্য। শর্ত পূরণ সাপেক্ষে আবেদন অনুমোদিত হলে মূল পেমেন্ট মাধ্যমে টাকা ফেরত যেতে ৭ থেকে ১০ কার্যদিবস সময় প্রযোজ্য।
৩.১ রিফান্ড আবেদনের সুনির্দিষ্ট সময়সীমা ও পূর্বশর্ত:
- রিফান্ড আবেদন কোর্স ক্রয়ের তারিখ ও সময় থেকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার (২ দিনের) মধ্যে লিখিতভাবে পাঠাতে হবে।
- একই ট্রানজেকশনে ভুলবশত একাধিকবার টাকা কেটে নেওয়া হলে ব্যাংক স্টেটমেন্ট যাচাইপূর্বক অতিরিক্ত টাকা দ্রুত ফেরত দেওয়া হবে।
৩.২ যেসব ক্ষেত্রে রিফান্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য:
- ✕এনরোলমেন্টের পর ২ দিন (৪৮ ঘণ্টা) সময় পার হয়ে গেলে।
- ✕ডিসকাউন্ট, বিশেষ প্রোমো কোড বা কম্বো প্যাকেজে ভর্তিকৃত কোর্স ফি অফেরতযোগ্য।
- ✕ব্যক্তিগত ডিভাইস দুর্বলতা, ইন্টারনেট সমস্যা বা ব্যক্তিগত সময়ের অমিলের কারণে।
- ✕শৃঙ্খলাভঙ্গ বা নীতিমালা লঙ্ঘনের দায়ে অ্যাকাউন্ট বরখাস্ত করা হলে।
৩.৩ অফিশিয়াল রিফান্ড আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্যাবলী:আবেদন প্রোটোকল
শর্ত পূরণকারী শিক্ষার্থীকে কোর্স ক্রয়ের সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে অফিশিয়াল ইমেইল support@lightenphysics.com-এ লিখিত আবেদন পাঠাতে হবে (ইমেইল বিষয়: “Refund Request - [কোর্সের নাম] - [শিক্ষার্থীর নাম]”)।
ইমেইল বডিতে যা যা আবশ্যিকভাবে উল্লেখ ও সংযুক্ত করতে হবে:
- শিক্ষার্থীর তথ্য: পূর্ণ নাম, প্ল্যাটফর্মে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেইল।
- কোর্সের বিবরণ: কোর্স ও ব্যাচের পূর্ণ নাম এবং ক্রয়ের সঠিক তারিখ ও সময়।
- পেমেন্টের প্রমাণ: ট্রানজেকশন আইডি (TrxID) এবং পেমেন্ট স্লিপ/এসএমএস-এর স্ক্রিনশট।
- রিফান্ডের সুস্পষ্ট কারণ: কোর্সটি রিফান্ড চাওয়ার সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ বিস্তারিত ব্যাখ্যা করতে হবে।
- অর্থ ফেরতের মাধ্যম: যে বিকাশ/নগদ/ব্যাংক একাউন্ট থেকে অর্থ পরিশোধ করা হয়েছিল তার বিবরণ।
* ভেরিফিকেশন সাপেক্ষে গেটওয়ে প্রসেসিং ফি বাদ দিয়ে অনুমোদিত অর্থ ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে মূল পেমেন্ট মাধ্যমে রিফান্ড করা হবে।